মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে মালদার মহেশমাটি সাঁকোপাড়ায় অবস্থিত বাণিজ্য ভবনে আয়োজন করা হয় মিলনোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শারদীয়া, ঈদ, মহরম, দীপাবলি, ছটপূজা ও জগদ্ধাত্রী পূজা উৎসব অন্তে, হৈমন্তিক সন্ধ্যার হিমল স্পর্শে এদিন এই অনুষ্ঠান করা হয় মিলনোৎসবের উদ্বোধন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, চেয়ারম্যান দেবব্রত বসু, সাধারন সম্পাদক উজ্জ্বল সাহা, মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুণ্ডু সহ অন্যান্যরা। সমস্ত পুজোর শেষে মানুষের মধ্যে মিলেবন্ধন বাড়াতে এই অনুষ্ঠান বলে জানান মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সদস্যরা।
মালদা